আজ সোমবার, ২রা ভাদ্র ১৪৩৩, ১৭ই আগস্ট ২০২৬

ভোলাহাটে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর জন্মদিনের আয়োজন

মেহেদি হাসান

সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা কামরূল হাসান লিংকন এর উদ্দ্যগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভোলাহাট মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

 দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আওয়ামী পরিবারের মৃত সকলের  জন্য এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

জন্মদিন উপলক্ষে মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে মিস্টি বিতরণ করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি শাহ ,উপজেলা যুবলীগ প্রচার সম্পাদক আমানুল্লাহ সাকির ,ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মাহালত আশরাফুল ইসলাম আসাদ ভাই,উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্লাবন,যুবলীগ কর্মী নিশান আযাদ , ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ শাহরিয়ার শাকিল সুশিম, সহ যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ