আজ বৃহঃস্পতিবার, ২রা বৈশাখ ১৪৩৩, ১৬ই এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দশ দিনের বিসিক উদ্যোক্তা মেলা শুরু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে দশ দিনের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬ শুরু হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে  বুধবার বিকেলে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

বিসিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম। 

মেলায় চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন উদ্যোক্তা ও জেলার বাইরের আরো ২৫ জনসহ ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে লোকজ পণ্যসহ নানান ধরনের পণ্য বিক্রয় করছেন। 

পাশাপাশি এবারের মেলায় শিশুদের বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। নাগরদোলা, ডাইনোসর ট্রেন, জাম্পিংসহ বিভিন্ন ধরনের রাইডিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

আলোচনাকালে জেলা প্রশাসক দেশের উন্নয়নে বিসিক ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে ছোট ও বড় পরিসরে কাজ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এসময় তিনি আম থেকে নানান ধরনের খাদ্যপণ্য তৈরির পাশাপাশি আমের আঁটি নিয়েও কাজ করার আহ্বান জানান। এর গুণাগুনও তুলে ধরেন তিনি। 

পরে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।  

জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই মেলার আয়োজন করেছে।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ