আজ বৃহঃস্পতিবার, ৩০শে আশ্বিন ১৪৩৩, ১৫ই অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এডাবের উদ্যোগে কম্বল বিতরণ

মেহেদি হাসান

মুজিব বর্ষ’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এডাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ১শ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা সেন্টারে কম্বলগুলো বিতরণ করা হয়। এ-উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, অ্যাজমা চেক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ডা. আব্দুস সামাদ, এডাবের বিভাগী কর্মকর্তা ওবায়দুর রহমান জুয়েল,   এডাব, জেলা শাখার সাধারণ সম্পাদক  শাহদাত হোসেন মামনু। এছাড়াও উপস্থিত ছিলেন রেজাউল করিম, মতিউর  রহমান । 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ