আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্ত্রীকে হত্যার দায়ে কোবাদ আলী ওরফে কুবেদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। 

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এই দন্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় একমাত্র আসামী কোবাদ আলী আদলাতে উপস্থিত ছিলেন।  

কোবাদ আলী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর-মুশরিভুজা মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ৮ জুলাই পারিবারিক কলহের জের ধরে কোবাদ তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে গুরুত্বর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আয়েশা বেগম। 

মামলায় আদালত ২২ জনের স্বাক্ষ্য গ্রহন করে আদালত। এছাড়াও আসামী কোবাদ আলী ১৬৪ ধারার জবানবন্দীতে হত্যার কথা স্বীকার করে নেন। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ