চাঁপাইনবাবগঞ্জে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণমিছিল
- ৮ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুলের সমর্থনে দাড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণ মিছিল অনুুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি নিমতলা, শান্তি মোড়, বিশ্বরোড হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় মিলিত হয়।
মিছিলে জামায়ত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর আবু জার গিফফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সহকারী সেক্রেটারী মাওলানা ওমর ফারুকসহ জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
০ টি মন্তব্য