আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের সহযোগিতায় দুই দিনের দাবা প্রতিযোগিতা শেষ হয়েছে। সোমবার  নয়াগোলা পুলিশ লাইনস মাঠে এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ সুপার এ এইচ এম আব্দুল রকিবের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন অতিরক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও। 

প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয় শহীদ বীরবিক্রম মোহর আলী উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় জেলার সদর উপজেলার বিভিন্ন স্কুলের ২৩টি, নাচোলের ৩টি এবং গোমস্তাপুর ও শিবগঞ্জ থেকে ১টি করে মোট ২৮ দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় এবং আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশন মার্ক চেস চ্যাম্পস শীর্ষক স্কুলভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ