আজ শুক্রবার, ২২শে কার্তিক ১৪৩৩, ৬ই নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবক-যুবতীদের মধ্যে ঋন বিতরণ

মেহেদি হাসান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবক ও যুবতীদের মধ্যে সহজ শর্তে ঋন বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ।রোববার (১৫ আগষ্ট) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর   মিলনায়তনে এসব ঋনের টাকা আনুষ্ঠানিক ভাবে যুবক-যুবতীদের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও।

এসময় উপস্থিত ছিলেন চাঁপািইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান,  জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রুহুল আমিন শরিফ। এতে স্বাগত বক্তব্য রাখেন, ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ সারোয়ার হোসেন। পরে যুবক-যবতীদের মাঝে সহজ শর্তে ঋন বিতরণ  করা হয়। 

 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ