আজ বুধবার, ৩১শে আষাঢ় ১৪৩৩, ১৫ই জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৩ হাসপাতালে ভর্তি ৪৮ জন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২১ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৪৪ জন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ২৪ জন মহিলা ও ২ জন শিশু রোগী ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৪ জনকে। এছাড়া ৫ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভর্তি রোগী আছেন ৪৮ জন। 

চলতি বছরের শুরু থেকে  রবিবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৬৯৯ জনে।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ