আজ বৃহঃস্পতিবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১২ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

মেহেদি হাসান

 চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সুচিত্রা রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত সুচিত্রা রানী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা মোলোপাড়া মহল্লার সুধাশু সরকারের স্ত্রী। এঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা হাসান আলী (১৯) নামে ওই ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের শিবতলা মোড় নামক স্থানে।

স্থানীয়রা জানায়, সুচিত্রা রানী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বোপরেয়া গতিতে সোনামসজিদগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে এবং ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ