আজ মঙ্গলবার, ৩রা ভাদ্র ১৪৩৩, ১৮ই আগস্ট ২০২৬

সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে বাজেট ঘোষণা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ পারভেজ। বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব মৃনাল কান্তি পাল।

এবারের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৪ লাখ ৬০ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার ৪০১ টাকা এবং সমপরিমাণ টাকা উন্নয়ন ব্যয় হিসেবে ধরা হয়েছে।

বাজেট সভায় ইউনিয়ন পরিষদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ