আজ মঙ্গলবার, ১৪ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

দারিয়াপুরে বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মেহেদি হাসান

মহান বিজয় দিবস ২০২২-উপলক্ষে ৪নং ওয়ার্ডের দারিয়াপুর মাটিলাপাড়া কিশোর সংঘের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ৪ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী।

বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল আহমেদ রাজু, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর কারিমা আক্তার কল্পনা, সাবেক কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া। 

আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডাক্তার গোলাম রব্বানীর সহ অন্যান্য অতিথিরা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ