আজ মঙ্গলবার, ১৪ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

উপর রাজারামপুর কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপর রাজারামপুর কিন্ডারগার্টেন বিদ্যালয়ে রোববার সকাল ১০ টায় এই পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত বক্তব্য দেন , জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী।

বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মো. আসরাফুল হোসেন (রুনু মিয়া)"র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন , জেলা ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাস, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য মো. মফিজুল ইসলাম, আলহাজ্ব রফিকুল ইসলাম।     

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম এবং অভিবাবক মাকসুদা খাতুন।

সমাবেশ শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ