আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস, চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস ও মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

মেহেদি হাসান

 চাঁপাইনবাবগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ,১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে ।

সোমবার ২১ নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, নাচোল উপজেলা চেয়ারম্যান আ কাদের, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, ইফা’র ডিডি মাহমুদার রহমান, শিশু একাডেমীর জেলা কর্মকর্তা শফিকুল আলমসহ অন্যরা।

সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস,১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ