আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ডা. গোলাম রাব্বানী

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও  সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী। সোমবার সন্ধ্যা ৭টায় পৌর এলাকার হাসপাতাল মোড়, হুজরাপুর, শিবতলা, ঝিলিমরোড, সদর উপজেলার বারোঘরিয়া বাইস পুতুল মন্দিরসহ বেশ কয়েকটি  মন্দির  মন্দির পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি মন্ডপগুলোর পুরোহিত, কমিটির সদস্য ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিটি মন্দিরে কিছু সময় কাটান ।

এসময় তার সাথে জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী শামসুদ্দিন বাবলু, ৮নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা নাসিরুল ইসলাম, আব্দুল জাব্বার, আব্দুল বাসির, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ