আজ মঙ্গলবার, ১৪ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

দেবীনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দাঁতালটোলা গ্রামে ব্যাটারিচালিত অটোগাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একই গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে তেজামুল (৬২)। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আলমগীর জাহান জানান, শনিবার সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলার দেবীনগর তাঁতালটোলা গ্রামের তেজামুল একই এলাকার হাজি সাবের আলীর বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মালামালভর্তি একটি অটোগাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত ব্যক্তি কানে কম শুনতেন বলে ওসি জানান। তিনি আরো জানান, কারো কোনো অভিযোগ না থাকায় তেজামুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ