আজ বুধবার, ১১ই ভাদ্র ১৪৩৩, ২৬শে আগস্ট ২০২৬

দ্বিতীয় দিনেও রিক্সা চালক,অসহায় রোজাদারদের মাঝে ইফতার নিয়ে ডা. রাব্বানী ও সেলিনা বিশ্বাস

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ শহরের পারহাউস মোড়ে দ্বিতীয় দিনেও ১০০ জন গরীব অসহায়, পথচারী পথচারী,রিক্সা চালকদের মাঝে ইফতার বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,  স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডাঃ গোলাম রাব্বানী ও তাঁর সহধর্মিণী ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাস।  

বৃহস্পতিবার(২১ এপ্রিল)  ইফতার পূর্বে,শহরের পারহাউস মোড়, ফায়ার সার্ভিস মোড়ে পথচারী,রিকশা চালক  স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ডা. গোলাম রাব্বানী ও সেলিনা বিশ্বাস জানান,  ব্যাক্তিগত উদ্দ্যোগে  ১৮ ও ১৯ রমজান প্রায় ২ শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলাম। আশা করছি বাকি রমজানের দিনগুলোতে এভাবে  শহরের বিভিন্ন মোড়ে অসহায়, দরিদ্র পথচারীর তাদের মাঝে ইফতার বিতরণ করব। 

 ইফতার বিতরণে সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজি শামসুদ্দিন বাবলু,পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সম্পাদক মেহদুল ইসলাম,জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জাব্বারসহ অন্যানরা।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ