আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মেহেদি হাসান

"মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে  জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল  আলোচনা সভা অগ্নিকান্ড বিষয়ক মহড়া

জেলা প্রসাশনের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে  সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কে এম গালিভ খান।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহি অফিসার ইসফাত জাহান, ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জ এর উপসহকারী পরিচালক সাবের আলী। 

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন করেন

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ