আজ শুক্রবার, ১৩ই ভাদ্র ১৪৩৩, ২৮শে আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফৌর মেয়র মোখলেসুর রহমান।

সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষারের সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক ফিরোজ আসেফ স্বচ্ছর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ অন্য নেতৃবৃন্দ। 

বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে আরো সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ