আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১০ই মার্চ ২০২৬

সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে কম্বল বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল   শাখার দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার শহরের অক্ষয় মোড় এলাকায় সকাল ১০ টায় স্কুল ভবনে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে  প্রধান অতিথি থেকে বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ইফফাত জাহান। 

বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্য সচিব আব্দুল হান্নান সহ অভিভাবক বৃন্দ। স্কুলের প্রায় ৭০ জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধে এসব কম্বল বিতরণ করা হয়।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ