আজ মঙ্গলবার, ১৫ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য সম্পর্কে আলোচনা সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য সম্পর্কে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুুুষ্ঠিত হয়েছে।  অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে  ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সম্পর্কে ও আইনের বিভিন্ন ধারা সম্পর্কে আলোচনা করেন  ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক  মোঃ আব্দুস সালাম ও  মোঃ শামিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও  জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব  মোঃ রুহুল আমিন, জেলা স্যানিটারী অফিসার  কোবাদ আলী, বাজার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা নুরুল ইসলাম, চেম্বারের পরিচালক শহিদ  হোসেন, হোটেল মালিক সমিতির সভাপতি  মোঃ নাসির,  বেকারী সভাপতি মির জাফরসহ বিভিন্ন ব্যবসায়ি সমিতির  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ