আজ বুধবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি আনোয়ার সম্পাদক আসলাম কবির

মেহেদি হাসান

বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নতুন  কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি হাসানুল মবিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার জাহান, দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

বার্ষিক সাধারণ সভা শেষে সবার সম্মতিক্রমে গোমস্তাপুর হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সভাপতি ,নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীরকে সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে আশিংক কমিটি গঠন করা হয়। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ