আজ মঙ্গলবার, ১৫ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তাদের সেলস্ ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন

মেহেদি হাসান

উন্নয়নের বইছে ধারা, আয়বর্ধক প্রশিক্ষণে নারীরা    স্লোগানকে সামনে রেখে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিপি) প্রশিক্ষণ প্রকল্পের অর্থায়নে পরিচালিত সেলস্ ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মহিলা বিষয়ক দপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বরদুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়ার ফুড অফিসের মোড়ে ফুলেল ফিতা কেটে সেন্টারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম। 

উদ্বোধন শেষে নারীদের উদ্বুদ্ধ করার জন্য তিনি নকশী কাঁথা ক্রয় করেন। এসম  উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক সাহিদা আখতার, আরএসডিএফ নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম খাঁন বাবু। নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন, তানিসা আকতার, পাখি খাতুন মার্জিনা বেগম। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ