আজ বুধবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিশু একাডেমীর আলেচনা, পুরস্কার বিতরণ ও দোয়া

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে শিশু একাডেমীর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ও  দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শিশু একাডেমীর কার্যালয়ে  শিশু বিষয়ক কর্মকর্তা  মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ ইসরাইল হক, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, মুক্ত মহাদলের প্রতিষ্ঠাতা মোসফিকুর রহমান রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান, প্রভাষক আখতারুজ্জামান মন্টু । 

আলোচনা সভাশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ বদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে শহীদদের স্মরণে  দোয়া পরিচালনা করেন  কোর্ট মসজিদের ইমাম মোঃ মুক্তার হোসেন।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ