আজ শুক্রবার, ২২শে কার্তিক ১৪৩৩, ৬ই নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার  মেয়র এবং কাউন্সিলরদের  শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১২ ডিসেম্বর)   বিকাল ৩ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠন করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড.  মোঃ হুমায়ুন কবীর।  এ সময় মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, নাগরিকদের আশাপূরণ করা আপনাদের দায়িত্ব। আপনাদেরকে জনগণের  পাশে থাকতে হবে।  জেলায়  পৌরসভার মধ্যে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলার প্রতি আপনাদের আনুগত্য থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার রাজশাহী বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, স্থানীয় সরকারের যুগ্ন পরিচালক মোঃ জিয়াউল হক।  জেলা নির্বাচন অফিসার মোঃ  মোতাওয়াক্কিল রহমান প্রমুখ।উল্লেখ্য গত ৩০ নভেম্বর  অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ  পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ মোখলেসুর রহমান মেয়র নির্বাচিত হন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ