আজ মঙ্গলবার, ১৫ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন চাঁপাইনবাবগঞ্জের হাবিবুর রহমান

মেহেদি হাসান

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান অধ্যাপক হাবিবুর রহমান। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর যুগ্ম সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত গতকাল মঙ্গলবারের এক প্রজ্ঞাপনে তাকে প্রেষণে পদোন্নতি দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে অধ্যাপক হাবিবুর রহমান রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি রাজশাহী মডেল স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ,রাজশাহী কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স , মাস্টার্স ও এমফিল সম্পর্ন করেন। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ