আজ শুক্রবার, ১৩ই চৈত্র ১৪৩২, ২৭শে মার্চ ২০২৬

মহানন্দায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের বাঘাআইড়- বিক্রি হলো ১১০০ টাকা কেজি দরে

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে একমন ওজনের বাঘাআইড় ধরা পড়েছে। রবিবার ভোর রাতে মাছটি ধরা পড়ে নাসির হালদারের জালে। এরপর সোমবার সকাল ৭টার দিকে নাসির হালদার মাছটি নিয়ে চলে আসেন নিউ মার্কেট মাছের আড়ৎ এ। জেলে নাসির হালদারের কাছ থেকে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মোজাম্মেল হক। পরে মাছটি কেটে ১১০০ টাকা কেজি দরে সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করে দেয়া হয়।

সকাল ৯টার মধ্যেই বিক্রি হয়ে যায় প্রায় ১ মন ওজনের মাছটি। মাছ বাজারের ব্যবসায়ী আলিনগর এলাকার খুশিবুল হোসেন জানান তিনি প্রায় ২০ বছর থেকে এ বাজারের মাছ বিক্রি করছেন, এতো বড় মাছ এর আগে মহানন্দায় ধরা পেড়েছে বলে জানা নেই। এটাই সবচেয়ে বড় মাছ আমাদের জেলেদের জালে মহানন্দায় ধরা পড়া।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ