আজ রবিবার, ১২ই আশ্বিন ১৪৩৩, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট ৩০ নভেম্বর

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট গ্রহণ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের উপ সচিব নির্বাচন পরিচালনা-২ মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে । পত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন যে পর্যায়ে হতে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে পুনরায় নির্বাচন কার্যক্রম শুরু করে ৩০ নভেম্বর তারিখ ভোট গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

উল্লেখ্য এর আগে ২ নভেম্বার ভোট গ্রহণ করার কথা থাকলেও ২৬ শে অক্টোবর নির্বাচন কমিশনের উপ সচিব নির্বাচন পরিচালনা -২ মোঃ আতিয়ার রহমান নির্বাচন স্থগিত করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ