আজ বুধবার, ২৬শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন শুরু

মেহেদি হাসান

 চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি  ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন শুরু হয়েছে।  বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেন শুরু করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জাকিউল ইসলাম।

এতে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান,    চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ জয়নাল আবেদীন, কারুকা কম্পিউটারের সত্বাধিকারী বদরুদ্দৌজা আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. অলিউল ইসলাম ডালিম।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ