আজ মঙ্গলবার, ১৫ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সবংর্ধনা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সবংর্ধনা অনুষ্ঠান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সবংর্ধনা দেয়া হয়। 

সকাল ১০ টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ড. মো. রুহুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ ও সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম মুর্শেদ। এছাড়া শিক্ষার্থীরাও বক্তৃতা করেন। বিদায় সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধরনের গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠান উপস্থাপনা করেন দশম শ্রেণির শিক্ষার্থী এসএম তামিম ও তন্ময় আজিজি।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ