আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২১ শুরু

মেহেদি হাসান

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২১ শুরু হয়েছে।  বুধবার বিকালে বিদ্যালয়ের মাঠে  উদ্বোধনী ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হয়।   উদ্বোধনী অনুষ্ঠানে  এসএসসি ব্যাচ ২০১৪ এবং ২০১৬ এর মাঝে এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৭ এবং ২০২০ এর মাঝে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মার্শাল, সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম এবং মোঃ আব্দুস সামাদ। এসময় তাঁরা খেলাধুলা নিয়ে উপস্থিত খেলোয়াড়, দর্শক-শ্রোতাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।   উল্লেখ্য, এসএসসি ব্যাচ ১৯৯৯ এবং ২০১০ থেকে ২০২০ পর্যন্ত, মোট ১২ টি দলের খেলা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ