আজ মঙ্গলবার, ১৫ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে খাবার ও মাস্ক দিল ওয়েল ফেয়ার ক্লাব

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে সুবিধা বঞ্চিত ও পথশিশুদের মাঝে দুপুরের খাবার ও মাস্ক দিয়েছে  ওয়েল ফেয়ার ক্লাব,চাঁপাইনবাবগঞ্জ। রোববার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। ওয়েলফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাসের নেতৃত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  নাহিদা আক্তার দীপা, আম্বিয়া খাতুন, নাদিরা আক্তার, শামীমা রহমান।

আরো উপস্থিত ছিলেন ওয়েল ফেয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা ডাক্তার মোঃ গোলাম রাব্বানী, পথশিশু কল্যান ফাউন্ডেশন এর উপদেষ্টা ডাক্তার মাহফুজুর রহমান ও পথশিশু কল্যাণের কমিটির সদস্যবৃন্দ। দীর্ঘদিন থেকে ওয়েল ফেয়ার ক্লাব দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ