আজ মঙ্গলবার, ১৫ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

মঈনুদ্দিন মন্ডল এর মৃত্যুতে এরফান আলী শোক

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডল এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী। 

এক শোক বার্তায় এরফান আলী জানান.  মঈনুদ্দীন মন্ডলের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ হারালো তার এক পরীক্ষিত ও বিশ্বস্ত নেতা। আর দেশ হারালো একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে। তার শূন্যতা পূরন হওয়ার নয়। তিনি আওয়ামী লীগ পরিবার বাইরেও সর্বদলের কাছেই একজন শ্রদ্ধাভাজন রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন। দলের সকল সুখে দুখে জননেত্রীর কাছে থেকে তিনি নিবেদিত প্রান হিসাবে কাজ করেছেন। তাঁর সমাজকর্ম, রাজনীতিক ও সাংগঠনিক দক্ষতা আমাদের জন্য অনুকরণীয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ