আজ মঙ্গলবার, ১৫ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৭৭ জনে ২৩ জনের করোনা শনাক্ত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে আরো ২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে ৭৭ জনের নমুনা আরটি-পিসিআর পরীক্ষায় এই ২৩ জন শনাক্ত হন। শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। গত ২০ জুন শনাক্তের হার ছিল প্রায় ৫০ শতাংশ। নতুন করে শনাক্ত ২৩ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন রয়েছেন। ৪৪ জনের নমুনা পরীক্ষায় এই ১০ জন শনাক্ত হন।
অন্যদিকে জেলা শিবগঞ্জ উপজেলার ২৩ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়ে।
এছাড়া গোমস্তাপুর উপজেলার ১০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ জন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চেধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ