আজ শনিবার, ২৯শে ফাল্গুন ১৪৩২, ১৪ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ধ্বংস করা হল তামাকের বিজ্ঞাপন সামগ্রী

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে তামাক বিরোধী অভিযানের অংশ হিসেবে তামাকের বিজ্ঞাপন সামগ্রী ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তামাকের বিজ্ঞাপন সামগ্রী আগুন দিয়ে ধ্বংস করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এসময় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী, সহকারী কমিশনার চন্দন কর সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তামাক বিরোধী অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযান চালিয়ে বিজ্ঞাপন সামগ্রীগুলো জব্দ করা হয়।

এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ