আজ মঙ্গলবার, ১৫ই বৈশাখ ১৪৩৩, ২৮শে এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ছাড়পত্র পেলেন ভারত থেকে আসা কোয়ারেন্টাইনে থাকা ২৪ জন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ভারত থেকে আসার পর বিভিন্ন হোটেলে বাধ্যতামুলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা ২৪জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়। হোটেল আল নাহিদে থাকাদের ছাড়পত্র দেয়ার সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলাম, সহকারী কমিশনার রুহুল আমিনসহ অন্যরা।

উল্লেখ্য  পৌর এলাকার শান্তিমোড় হোটেল আল নাহিদ, সদর হসপিটাল ও শিবগঞ্জ উপজেলায় ২৪ জন  কোয়ারেন্টাইনে  ছিলেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ