আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুরে মোহনা পার্কের উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর পদ্মা নদীর ধারে মোহনা পার্কের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম  সরকারের সভাপতিত্বে এ পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী সেলিনা হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মীনি নাহিদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকাট আলি শেখ, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ।

উল্লেখ্য মোহনা পার্কটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অর্থায়নে নির্মাণ করা হয়েছে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ