আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

প্রথম দিনের লকডাউনে ফাঁকা চাঁপাইনবাবগঞ্জ শহর

মেহেদি হাসান

নিজস্ব প্রতিবেদক:  চাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনের লকডাউন চলছে। সরকারের ঘোষণা অনুযায়ী সকাল থেকে বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। অন্যদিকে সীমিত আকারে সোনামসজিদ স্থলবন্দরে যানবাহন চলাচল করলেও রাস্তাঘাট প্রায় ফাঁকা রয়েছে। সড়কে অল্প পরিমাণ অটোরিকশা বাইসাইকেল মোটর সাইকেল চলাচল করতে দেখা যাচ্ছে।খুব প্রয়োজন ছাড়া কেও ঘরথেকে বের হচ্ছেনা। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি টহল জোরদার রয়েছে ।  মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে  সঠিক কাগজ না পাওয়ায় বেশকিছু মামলাও করা হয়েছে।

বন্ধ রয়েছে  নিউমার্কেট ,ক্লাব সুপার মার্কেট,  সেন্টু মার্কেট ডিসিসি মার্কেট পুরাতন বাজার সহ বিভিন্ন মার্কেট।

তবে শহরের বাইরে এলাকাতে দোকান পাঠ বন্ধ থাকলেও পাড়ার মোড়ে মোড়ে মানুষের কিছুটা জটলা দেখা যাচ্ছে । বিশেষ করে তরুন যুবকদের  বাইরে বেশি দেখা যাচ্ছে ।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ