আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

জাতীয় মহিলা সংস্থার আন্তর্জাতিক নারী দিবস পালিত

মেহেদি হাসান

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠান পাড়া এলাকায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে সংস্থাটির  চেয়ারম্যান এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আক্তার। 

মাঠ সমন্বয়কারী কবির হোসেন, স্থানীয় নকশীকাঁথা কুটিরের ট্রেড প্রশিক্ষক  মিনুরা বেগম এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাতীয় মহিলা সংস্থার সহকারী প্রোগ্রামার তাসরিন সুলতানা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ