আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

মেয়র নির্বাচিত হওয়ায় মনিরুল ইসলামেকে এরফান আলীর শুভেচ্ছা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলি ।

শুভেচ্ছা বার্তায় তিনি জানান বাংলাদেশ আওয়ামী লীগ মানেই উন্নয়ন, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ  হতে সৈয়দ মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন সেহেতু শিবগঞ্জ পৌরসভা কে উন্নয়নের ধারপ্রান্তে পৌছাতে পারবেন।  সেই সাথে শিবগঞ্জ পৌর এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ