আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

রফিক স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট -২০২০ ফাইনাল অনুষ্ঠিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডে রফিক স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শংকরবাটি হেফজুল উলুম কামিল মাদ্রাসা মাঠে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান(মাস্টার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মমরেজুল ইসলাম মমরেজ, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীর,  সহকারী প্রধান শিক্ষক মো: মার্শাল, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওবাইদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ