আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ওয়েল ফেয়ার ক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে চাদর বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে সুবিধা বঞ্চিত মানুষদের  নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীমূলক সংগঠন ওয়েল ফেয়ার ক্লাবের আয়োজনে শীতার্ত ৫০জন নারীর  মাঝে চাদর বিতরণ করা হয়েছে। 

রোববার সকালে নবাবগঞ্জ টাউন ক্লাবে ওয়েল ফেয়ার ক্লাবের আহবায়ক সেলিনা বিশ্বাসের সভাপতিত্বে শীতার্ত নারীদের মাঝে এসব গায়ের চাদর বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, ওয়েল ফেয়ার ক্লাবের সদস্য নাজনীন হাসন, সাইরিন পারভীন, নাহিদা আখতার দিপা, শামীমা খাতুন,  মোর্শেদা বেগম, নাদিরা খাতুন,রাজিয়া খাতুন, উম্মে রাওমান প্রমুখ। এর আগেও ওয়েল ফেয়ার ক্লাব মহানন্দা প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম) চাদর প্রদান করে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ