আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধু নাইট বিগ মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোনারমোড় জেলা আদর্শ স্কুলে যুব শান্তি সংঘের আয়োজনে বঙ্গবন্ধু নাইট বিগ মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাতে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলি ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারেক, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর মাসকুরা বেগম, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-উর-রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন মন্ডল।  টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন আব্দুর রাকিব। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ