আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩২, ১১ই মার্চ ২০২৬

পৌরসভা মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার বিকেলে মসজিদপাড়া তরুণ সমাজের আয়োজনে পৌরসভা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন রাসেল ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সাইফ জামান আনন্দ, জনম দুঃখী ক্লাবের সাধারণ সভাপতি সুইট হাসান, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল জলিল, রফিকুল কাটিং টু ফিটিং এর পরিচালক রফিকুল ইসলাম।

 উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক সমিত চট্টোপাধ্যায় ।উপস্থাপনায় ছিলেন মেহেদী হাসান স্মরণ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ