আজ বুধবার, ১৬ই বৈশাখ ১৪৩৩, ২৯শে এপ্রিল ২০২৬

চুনারি পাড়া বন্ধু স্টাপ এর আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মেহেদি হাসান

চুনারীপাড়া বন্ধু স্টাফের আয়োজনে চুনারীপাড়া মিনি ফুটবল টুর্নামেন্ট- ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আনোয়ার হোসেন লালু স্মৃতি ফুটবল দল ও রানার্স আপ হয়েছে কলেজ পাড়া ভাই-বোন ফুটবল দল।

শুক্রবার বিকেলে বাতেন খাঁ মোড় বিডিআর বাজারে আব্দুল মতিনের সভাপতিত্বে সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ সামিউল হক লিটন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ বাবু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান আরমান। স্বাগত বক্তব্য রাখেন খেলার আয়োজক মোঃ আবু বক্কার। 



মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ