আজ বুধবার, ১৬ই বৈশাখ ১৪৩৩, ২৯শে এপ্রিল ২০২৬

পুলিশ প্রশাসনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। শনিবার বিকেল থেকে পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব সদর উপজেলাসহ বিভিন্ন জায়গায় পূজা পরিদর্শন করেন এবং জেলার বিভিন্ন পূজা ম-প কমিটির নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলাসহ পূজার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। 

এসময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুব আলম খাঁন, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন উপস্থিত ছিলেন। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ