আজ বৃহঃস্পতিবার, ২৮শে ফাল্গুন ১৪৩২, ১২ই মার্চ ২০২৬

পৌর বিএনপির সাধারণ সম্পাদককে অবৈধ উল্লেখ করে কারন দর্শানোর নোটিশ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি এ্যাড রফিকুল ইসলাম( টিপু) সোমবার সকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ ময়েজউদ্দিন( ময়েজ) কে অবৈধ সাধারণ সম্পাদক উল্লেখ করে কারন দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।

এ ছাড়াও বিগত জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রাথীর পক্ষে ভোট করার অভিযোগ করে বলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রাথীর বিরুদ্ধে গিয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারে পক্ষে ভোট করার অভিযোগ নোটিশে উল্লেখ করেন।

উল্লেখ্য যে গত ১৩/০৭/২০ তারিখ বিএনপি নেতা কৃষিবিদ কামরুল আরেফিন বুলুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে নিজেকে পৌর বিএনপির সম্পাদক হিসেবে উল্লেখ করে এ্যাড ময়েজের দেওয়া নোটিশ জেলা বিএনপির সভাপতি এ্যাড রফিকুল ইসলাম( টিপু)র দৃষ্টিগোচর হওয়ায় এ নোটিশ দেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুলিপি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন বিএনপি নেতা কৃষিবীদ কামরুল আরেফিন বুলু।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ