
মেহেদি হাসান
যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ফুড অফিস সংলগ্ন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসক। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার, জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের পক্ষে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গ্রাম প্রতিরক্ষাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী, জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জুলাই শহিদ তারেক হোসেনের পিতা আশহাদুল ইসলাম ও শহিদ মতিউর রহমানের পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা সাগর আহমেদ, বৈষব্য বিরোধী ছাত্র নেতা আব্দুর রাহিম, এনসিপির জেলা সদস্য সচিব নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।