চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিস ছয় মাসে দেড় হাজার মামলা নিষ্পত্তি - ক্ষতিপূরণ আদায় দেড় কোটি টাকা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে সরকারি খরচে আইনি সহায়তা দেয়া প্রতিষ্ঠান লিগ্যাল এইড অফিস চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে বিকল্প পদ্ধতিতে দেড় হাজার বিরোধ নিষ্পত্তি হয়েছে| এর মধ্যে দেওয়ানি মামলা ৮৮৮ এবং ফৌজদারী পারিবারিকসহ অন্যান্য মামলা| এছাড়াও ক্ষতিপূরণ ও পাওনা টাকা আদায় করে বিচারপ্রার্থীদের নিকট প্রদান করা হয়েছে দেড় কোটি টাকা| 

জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবু সাঈদ জানান, ৬ মাসে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মোট ১৮০০ টি আবেদন দাখিল করা হয়েছে| 

এর মধ্যে  নিয়মিত আদালতে দায়েরকৃত মোট ২৫০ টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে এবং আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে ১৪০০ জন বিচারপ্রার্থীকে| একই সময়ে জেলা লিগ্যাল অফিসের আইনগত সহায়তা সেবা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সভা-সেমিনারসহ ১৯ টি সচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে| সরেজমিনে নালিশী জমি পরিদর্শণের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে অসংখ্য বিরোধ|

উল্লেখ্য যে, বিগত ২০২৪ সালে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হয়েছিলো ২০৬ টি বিরোধ এবং আবেদন দাখিল হয়েছিলো ২৩৯ টি| ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বর্তমান লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ লিগ্যাল এইড অফিসে যোগদানের পর সরেজমিনে নালিশী জমি পরিদর্শণ অন্তে বিরোধ নিষ্পত্তি ও তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে| এ বছর বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বেড়ে দাঁড়ায় ৮০০ তে এবং ১০০০ টি আবেদন দাখিল হয়| 

জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ আরো  জানান বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস সারা দেশের ৬৪ টি জেলার মধ্যে মামলা নিষ্পত্তি ও আবেদন দাখিলের দিক থেকে ৫ম স্থানে অবস্থান করছে| এছাড়া সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে| অগামীতে বিভিন্ন ধরনের মামলা ও বিরোধ  নিষ্পত্তিসহ সরকারিভাবে জনসাধারনের জন্য বিনামূল্যে এ আইনি সহায়তা বাড়ানোর বিভিন্ন কাজ করছে জেলা লিগ্যাল এইড অফিস|  

কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।