নবাবগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতিত্ব দেখানো শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফল।

মঙ্গলবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ফরহাদ আহমেদ। এতে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫–-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় বিভিন্ন শাখার সেরা পাঁচজন করে শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি চলতি বছরের মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট প্রদান হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সেরাজ উদ্দীন বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত কলেজমুখী রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। টিফিন সমস্যার সমাধানে ক্যান্টিন চালু, ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেনÑশিক্ষার্থীদের কলেজমুখী করা এবং সাফল্যে উৎসাহ দেওয়ার লক্ষে এই আয়োজন। কলেজকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন। কৃতী শিক্ষার্থীরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।