শোক দিবস উপলক্ষে ইউনাইটেড স্ট্যাণ্ডার্ড স্কুলে‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির’ ওপর আলোচনা সভা

মেহেদি হাসান

 চাঁপাইনবাবগঞ্জে  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনাইটেড স্ট্যাণ্ডার্ড  স্কুলে‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির’ ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে স্কুলের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের সভাপতিত্বে  মূল বক্তব্য প্রদান করেন ইউনাইটেড স্ট্যাণ্ডার্ড  স্কুলের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধাণ সম্পাদক শামসুজ্জামান বাবু। ভার্চুয়ালি আলোচনা সভায় ইউনাইটেড স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 


কপিরাইট © চাঁপাই নিউজ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।